মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি, সতর্কতা

| আপডেট :  28 July 2025, 08:06  | প্রকাশিত :  28 July 2025, 08:06

চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট মানুষের মানসিক সমস্যা বিশেষ করে সাইকোসিসের (মনোবিভ্রম) ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

দ্য টেলিগ্রাফের প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এনএইচএস (এনএইচএস) মনোরোগ চিকিৎসক ও একাডেমিক গবেষকরা জানিয়েছেন, যেসব ব্যবহারকারী মানসিকভাবে দুর্বল বা মনোবিভ্রমের শুরুতে রয়েছেন, তারা এআই চ্যাটবটের জবাবগুলো ভুলভাবে ব্যাখ্যা করে তাদের ভ্রান্ত বিশ্বাসের সাপোর্ট হিসেবে নিতে পারেন। ফলে তাদের মানসিক অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে।

গবেষকরা জানান, এসব এআই টুল কোনো চিকিৎসা মানদণ্ড মেনে কাজ করে না এবং মানসিক রোগীদের জন্য প্রয়োজনীয় ‘ক্লিনিক্যাল গার্ডরেইল’ বা নিরাপত্তা সীমা নেই। তাই এসব ব্যবহারকারীর চিন্তাভাবনায় বিকৃতি ঘটার ঝুঁকি থেকে যায়।

চ্যাটজিপিটি এখন পর্যন্ত ৯০ কোটির বেশি বার ডাউনলোড হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই বিপুল ব্যবহার বৃদ্ধির পেছনে এআইকে মানসিক সহায়তার বিকল্প হিসেবে কাজে লাগানোর প্রবণতা কাজ করছে।

তবে বিশেষজ্ঞদের মতে, মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের চিকিৎসায় প্রযুক্তি সহায়ক হলেও, এআইয়ের অন্ধ ব্যবহার বিপজ্জনক হতে পারে। তাই তারা এই প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে সঠিক চিকিৎসা ও পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত