শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

| আপডেট :  19 July 2026, 06:27  | প্রকাশিত :  19 July 2026, 06:27

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এবং সফররত চীনা প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে শিপার্স কাউন্সিলের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। 

সভায় চীনা প্রতিষ্ঠান Boyue Kangcheng (Beijing) Culture & Tourism Co. Ltd. এবং শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের মধ্যে ‘চায়না – বাংলাদেশ ক্রস-বর্ডার হেলথকেয়ার সার্ভিসেস কো-অপারেশন’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এসসিবি’র চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং চায়না প্রতিনিধি দলের টিম লিডার Mr. Dehui Zhang সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের চেয়ারম্যান সভার সভাপতিত্ব করেন। তিনি বলেন এই চুক্তির মাধ্যমে শিপার্স কাউন্সিলের সদস্য এবং কর্মকর্তা ও তাদের পরিবার চীনের উন্নত চিকিৎসা গ্রহণে বিশেষ সুযোগ ও আর্থিক ছাড় পাবেন।

এসসিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. বখতিয়ার এবং ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খানসহ পরিচালক ও চায়না প্রতিনিধি দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত