রণবীরের সঙ্গে মিল পান ভক্তরা : জয় চৌধুরী

| আপডেট :  18 August 2025, 07:24  | প্রকাশিত :  18 August 2025, 07:24

ঢাকাই চলচ্চিত্রে নাম কম হলেও ব্যক্তিগত জীবন এবং চর্চার কারণে আলোচনায় থাকেন ঢালিউড নায়ক জয় চৌধুরী। সম্প্রতি তিনি আবারও শিরোনামে এসেছেন একটি বিশেষ মন্তব্যের কারণে।

সাপ্তাহিক অনুষ্ঠান ‘তারাবেলা’তে অতিথি হয়েছিলেন জয়। উপস্থাপিকার প্রশ্ন, ভক্তরা তাকে কোন আন্তর্জাতিক নায়কের সঙ্গে তুলনা করে? এর জবাবে জয় স্পষ্ট করেন, ‘হলিউডের নয়, তবে আমার ভক্তরা অনেকেই আমাকে রণবীর কাপুরের সঙ্গে মিলিয়ে ফেলে।’

পরে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘তাহলে কি আমরা জয় চৌধুরীকে বলতে পারি বাংলার রণবীর কাপুর?’ উত্তরে জয় বলেন, ‘এরকম কিছু না। তবে অনেক দর্শকরাই এ কথা বলে।’

২০১২ সালে ‘এক জবান’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন জয় চৌধুরী। এরপর তিনি ‘ভালোবাসলে দোষ কি তাতে’, ‘ক্ষণিকের ভালোবাস’সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত