নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

| আপডেট :  20 August 2025, 10:56  | প্রকাশিত :  20 August 2025, 10:56

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামের একজন নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী রিনা বেগম (২৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে বড়চাপা ইউনিয়নের আতুশাল গ্রামে। 

নিহত জুয়েল মিয়া ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গাছের চারা কাটা নিয়ে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তারা মিয়া ও চাচাতো ভাইদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা মিয়া ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে জুয়েল ও তার স্ত্রী রিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই জুয়েল মিয়ার মৃত্যু হয়। 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত