‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমায় তামান্না ভাটিয়া (রিপিট)

| আপডেট :  23 August 2025, 03:34  | প্রকাশিত :  23 August 2025, 03:34

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ তামান্না ভাটিয়া। এবার তাকে দেখা যাবে রাগিনী ‘এমএমএস থ্রি’ সিনেমায়। ‘রাগিনী এমএমএস’র দ্বিতীয় কিস্তিতে দেখা মিলেছিল সানি লিওনের। এবার প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর কাজ। সেখানে অভিনয় করবেন তামান্না। 

ভারতীয় গণমাধ্যমের খবর, দীর্ঘদিন ধরেই ‘রাগিনী এমএমএস থ্রি’ নির্মাণের পরিকল্পনা করছিলেন একতা কাপুর। অবশেষে চলতি বছর গল্প পছন্দ হওয়াতে সিনেমাটি নির্মাণে হাত দিচ্ছেন তিনি। আগের দুই কিস্তির মতো এবারও ভৌতিক আবহে উষ্ণতা ছড়াবে সিনেমাটি।

বলে রাখা ভালো, ২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা ‘রাগিনী এমএমএস’। এরপর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস ২’। যেটি সেসময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল।
সূত্র বলছে, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। সিনেমাটি ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন!

এর আগে তামান্না ভাটিয়া এ ধরনের ভৌতিক-ইরোটিক ঘরানার সিনেমায় অভিনয় করেননি। ফলে সিনেমাটি বাড়তি আকর্ষণ হয়েই থাকবে দর্শকের কাছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত