সমাজের বরণীয়দের সব সময় স্মরণে রাখতে হবে : অপর্ণা রায়

| আপডেট :  24 August 2025, 10:15  | প্রকাশিত :  24 August 2025, 10:15

সমাজে যারা বরণীয় বা সমাজের উন্নয়নে যারা কাজ করে থাকেন, তাদের সবসময় স্মরণে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায়।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর পুরান ঢাকার ইসকন নামহট্ট মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের উদ্যোগে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

জগন্নাথ কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের আহ্বায়ক প্রয়াত নিতাই চন্দ্র ঘোষের এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস। 

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আখতার হোসেন, বিশিষ্ট আইনজীবী মানিক লাল ঘোষ, সমীর সরকার, রিপন চন্দ্র দাস, রতি রঞ্জন প্রমুখ। 

প্রসঙ্গত, গত ১২ আগস্ট পরলোক গমন করেন নিতাই চন্দ্র ঘোষ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত