যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে দ্বিগুণের বেশি

| আপডেট :  25 August 2025, 08:52  | প্রকাশিত :  25 August 2025, 08:52

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি দ্বিগুণের বেশি বাড়ছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হলে ভিসার (বি১/বি২) ফি ১৮৫ ডলার থেকে বেড়ে ৪৩৫ ডলার হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫৩ হাজার টাকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে কংগ্রেসে পাস হওয়া ‘বিগ বিউটিফুল বিল’ থেকে এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে যুক্তরাষ্ট্র হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটন ভিসাধারী দেশ। কর্মকর্তারা বলছেন, এই ফি হয়তো ফেরতযোগ্য হবে, কিন্তু এখনো কোনো স্পষ্ট নিয়ম নেই।

ফলে যুক্তরাষ্ট্র ভ্রমণ এখন আরও ব্যয়বহুল হয়ে উঠছে। যেমন, পাঁচ সদস্যের একটি পরিবার শুধু ভিসা ফি বাবদই দিতে হবে প্রায় ২ হাজার ডলার (আড়াই লাখ টাকা)।

বিশেষজ্ঞরা বলছেন, এতে পর্যটন ভিসায় অনীহা বাড়বে। শুধু তাই নয়, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের দর্শক, এমনকি অংশগ্রহণকারী অ্যাথলেটদের ওপরও এর প্রভাব পড়তে পারে। সূত্র : ইউএসএ টুডে

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত