সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির

| আপডেট :  24 September 2025, 02:32  | প্রকাশিত :  24 September 2025, 02:32

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি জরিপের ফল প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ ভোটারই বিশ্বাস করেন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার।

৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে ৯ হাজার ৩৯৮টি পরিবার/খনার ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর জরিপটি চালিয়েছে প্রতিষ্ঠানটি।

জরিপের তথ্য অনুযায়ী, ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন ৪১ দশমিক ৩০ শতাংশ ভোটার। এর পরই রয়েছে জামায়াতে ইসলামী, যাদের প্রতি ৩০ দশমিক ৩০ শতাংশ ভোটারের সমর্থন দেখা গেছে। 

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ১৮ দশমিক ৮০ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে আছে এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪ দশমিক ১০ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

এদিকে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বলে মনে করেন ৪৫.৫৮ শতাংশ ভোটার।

জরিপ বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি ৬টি বিভাগে এগিয়ে আছে, জামায়াত রংপুরে এবং আওয়ামী লীগ বরিশালে এগিয়ে আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত