ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

| আপডেট :  19 July 2026, 08:19  | প্রকাশিত :  19 July 2026, 08:19

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের পাতায় রোববার (১৯ জুলাই) নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ঘটনার সাক্ষী। একই সঙ্গে এই দিনে জন্মগ্রহণ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং প্রয়াত হয়েছেন সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের অনেক গুণীজন। 

ঘটনাবলি:

১২৯৬ – জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন। 

১৭৬৩ – বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়। 

১৯২৫ – এডলফ হিটলারের ‘মাইন কাম্ফ’ গ্রন্থ প্রকাশিত হয়। 

১৯৪৭ – ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। 

১৯৪৯ – লাওসের স্বাধীনতা লাভ। 

১৯৫২ – গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন। 

১৯৬৯ – ভারতে প্রথম ১৪টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়। 

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মাল্টা ও ডোমিনিকান প্রজাতন্ত্র। 

২০১৮ – ইসরাইলের পার্লামেন্ট দেশটিকে ‘ইহুদি জনগণের রাষ্ট্র’ বলে ঘোষণা দেয়। 

জন্ম: 

১৮২৭ – মঙ্গল পাণ্ডে, ১৮৫৭ সালের ভারতীয় সিপাহি বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী সেনা। 

১৮৬৩ – দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার। 

১৮৯৩ – ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। 

১৮৯৪ – খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী। 

১৮৯৯ – বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক। 

১৯০০ – শৈলজারঞ্জন মজুমদার, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্র সংগীত প্রশিক্ষক, রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক। 

১৯১৩ – অমল সেন, তেভাগা আন্দোলনের সক্রিয় কর্মী। 

১৯৩৬ – কাজী আনোয়ার হোসেন, বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা। 

১৯৩৮- জয়ন্ত বিষ্ণু নারলিকর, ভারতীয় জ্যোতির্পদার্থ বিজ্ঞানী। 

১৯৪১ – রওশন এরশাদ, বাংলাদেশি রাজনীতিবিদ, প্রধান বিরোধীদলীয় নেত্রী। 

১৯৪৩ – টমাস জন সার্জেন্ট, মার্কিন অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। 

১৯৪৯ – জাহাঙ্গীর শাহ, বাংলাদেশি ক্রিকেটার। 

১৯৫০ – কিংবদন্তি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী। 

১৯৬১ – হিদেও নাকাতা, জাপানি চলচ্চিত্রকার। 

১৯৭৯ – দিলহারা ফার্নান্দো, শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু: 

১৯৩৯ – টম হেওয়ার্ড, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৭ – অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক। 

১৯৭১ – রোমেলিয়া অ্যালারকন ফোলগার, গুয়েতেমালীয় কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। 

২০০০ – কমলা দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক। 

২০০৮ – সমুদ্র গুপ্ত, বাংলাদেশি কবি, কলামিস্ট ও লেখক। 

২০১২ – হুমায়ূন আহমেদ, বাংলাদেশি লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। 

২০১৪ – জেমস গার্নার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও কণ্ঠশিল্পী। 

২০১৮ – ডেনিস টেন, কাজাখস্তানি ফিগার স্কেটার। 

২০১৯ – রাটগার হাউয়ার, ডাচ অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত