হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

| আপডেট :  19 July 2026, 04:57  | প্রকাশিত :  19 July 2026, 04:57

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ শিশুর মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১ জনে।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৫ শিশুর। মোট মৃতের সংখ্যা ৭৮৮।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৪৮। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩৭ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মোট ৯৬ হাজার ৫২১ রোগী।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১১৩। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৪৩১ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে চার শিশু মারা গেছে, তাদের তিন জন ঢাকা বিভাগের। আরেকজন সিলেট বিভাগের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত