করোনায় ফের মৃত্যু
| আপডেট : 03 August 2025, 10:28
| প্রকাশিত : 03 August 2025, 10:28

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।
রোববার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে এ সময় কারও করোনা শনাক্ত হয়নি। চলতি বছর ১৪ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৭২২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত

