তারেক রহমানের শাশুড়ির বাসায় বেবী নাজনীন

| আপডেট :  08 August 2025, 05:07  | প্রকাশিত :  08 August 2025, 05:07

গত ৬ আগস্ট ছিল বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাতবার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বাসায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংগীত শিল্পী বেবী নাজনীন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মানদ্ বানুর সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আাগে দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২৪ সালের ১০ নভেম্বর দেশে ফিরেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই গায়িকা। এছাড়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। অতঃপর দীর্ঘ ৮ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরে স্টেজের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়েছেন বেবী।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত