খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা

| আপডেট :  15 August 2025, 04:54  | প্রকাশিত :  15 August 2025, 04:54

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকলীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়ে যান প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত