চাকরির নামে প্রতারণা, আমেরিকা প্রবাসী আটক 

| আপডেট :  22 August 2025, 09:59  | প্রকাশিত :  22 August 2025, 09:59

পটুয়াখালীর গলাচিপায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে আমেরিকা প্রবাসী মো. এইচএম নেছার আহম্মেদ কুদ্দুসকে (৪৮) আটক করেছে সেনাবাহিনী। এ বিষয়ে ভুক্তভোগী মোসা. মাহমুদা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি প্রতারণা মামলা করেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) শেষ বিকেলে গলাচিপার আবাসিক হোটেল আল-মামুন থেকে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক এইচএম নেছার আহম্মেদ কুদ্দুসকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।  

মামলা সূত্রে জানা যায়, এইচএম নেছার আহম্মেদ বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আব্দুল রব হাওলাদার বাড়ির বাসিন্দা। তিনি মোসা. মাহমুদা বেগমের কাছ থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। 

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান কালবেলাকে জানান, গলাচিপা থানায় মোসা. মাহমুদা বেগম বাদী হয়ে এইচএম নেছার আহম্মেদ কুদ্দুসের বিরুদ্ধে ১টি প্রতারণা মামলা করেন। আমরা আসামিকে শুক্রবার দুপুর ১২টার দিকে আদালতে প্রেরণ করেছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত