চবিতে নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শনিবার

| আপডেট :  22 August 2025, 09:40  | প্রকাশিত :  22 August 2025, 09:40

দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিলস সিইউ পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫’। আগামীকাল শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। 

তরুণ আইন শিক্ষার্থীদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতার মঞ্চ। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় সংবাদমাধ্যম কালবেলা। 

আয়োজনে সহযোগিতা করছে ইভেন্ট পার্টনার দ্য লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪, বাংলাদেশ। তাদের সম্পৃক্ততা প্রতিযোগিতাকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এম শামীম উদ্দিন খান ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক এবিএম আবু নোমান।

বিশিষ্ট অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ ও অ্যাডভোকেট মোকাররম হোসেন।

আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের অ্যাডভোকেসি দক্ষতা অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি তারা ভবিষ্যৎ আইনজীবী হিসেবে বাগ্মিতা, নেতৃত্ব এবং বিশ্লেষণ ক্ষমতা আরও সমৃদ্ধ করতে পারবে। প্রতিযোগিতাটি তরুণ প্রজন্মকে সমাজ ও আইনের জগতে ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত