এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

| আপডেট :  25 August 2025, 05:03  | প্রকাশিত :  25 August 2025, 05:03

সিরাজগঞ্জে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি তার স্ত্রীকে এলোপাতারি কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর পালানোর চেষ্টা করার সময় জনতার হাতে ধরা পড়ে মাদকাসক্ত স্বামী।

রোববার (২৪ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়াতে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ রঞ্জনা খাতুন (৩৮) ওই গ্রামের ইব্রাহিমের স্ত্রী। আটক ইব্রাহিম কান্দাপাদা খাঁ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে জানান, গৃহবধূ রঞ্জনা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে ইব্রাহিম। এরপর তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে রাখে।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেছি। নিহতের সুরুতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত