বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

| আপডেট :  27 August 2025, 05:03  | প্রকাশিত :  27 August 2025, 05:03

বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) যশোরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে সমাপনীর আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৩-০ সেটে বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। 

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ঘাঁটিতে কর্মরত বিমান বাহিনীর সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২৪ আগস্ট কমান্ড্যান্ট বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত