রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

| আপডেট :  28 August 2025, 05:39  | প্রকাশিত :  28 August 2025, 05:39

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এ সময় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত